জাহিদ হোসেন বাচ্চু তালুকদার
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনের স্বামী আওয়ামী লীগ নেতা জেলা কৃষক লীগের সহসভাপতি, পটুয়াখালী চেম্বার অব কমার্সের পরিচালক জাহিদ হোসেন বাচ্চু তালুকদার (৬২) গতকাল রবিবার হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বিকালে পটুয়াখালী ঈদগাহ ময়দানে জানাজা শেষে পটুয়াখালী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এমপি, জাতীয় সংসদের সাবেক চিপ হুইপ আ স ম ফিরোজ এমপি, মহিবুর রহমান মহিব এমপি, এস এম শাহাজাদা এমপি প্রমুখ।
