আপনার রাশিফল

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২১:৫৮

৫ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ২০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৭ সফর ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৬। শুভ বার: বুধ ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।             

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আইনগত ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। রাজনৈতিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। পাবলিক ইমেজ বাড়বে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকের্ম উত্সাহবোধ করবেন। কারো সঙ্গে নতুন বন্ধুত্ব হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে।