এইচপির ক্যাম্প শুরু ৭ অক্টোবর

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:০৫

স্পোর্টস রিপোর্টার

হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প শুরু হবে আগামী ৭ অক্টোবর। ক্যাম্পে ডাক পাচ্ছেন ২৫ ক্রিকেটার। কোচিং স্টাফসহ ক্রিকেটারদের করোনা পরীক্ষা হবে আজ। এইচপির নবনিযুক্ত হেড কোচ টবি র্যাডফোর্ড অবশ্য ক্যাম্পের শুরু থেকেই থাকবেন না। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসতে পারেন তিনি।

এইচপি ম্যানেজার জামাল বাবু সংবাদমাধ্যমকে গতকাল বলেছেন, ‘আমরা আশা করছি ক্যাম্প ৭ অক্টোবর শুরু হবে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ স্কোয়াডের সব সদস্যদের করোনা পরীক্ষা হবে কাল (আজ)। টবি শুরুতে থাকবে না। আশা করছি, ১০ তারিখ রওনা হবে সে।’

বিসিবি আয়োজিত ত্রিদলীয় ওয়ানডে সিরিজে অংশ নিবে এইচপি দল। আগামী ১১ অক্টোবর শুরু হবে ওয়ানডে ফরম্যাটের এই সিরিজ।