স্পোর্টস ডেস্ক
ফরাসি ওপেন থেকে নারী এককের ফেবারিট সিমোনা হালেপ বিদায় নিয়েছেন। গতকাল রবিবার বিকেলে রোলাঁ গারোঁয় পোলিশ ইগা সুইয়াটেকের কাছে ৬-১, ৬-২ গেমে সরাসরি সেটে হেরেছেন তিনি। এদিকে ছেলেদের এককে রাফায়েল নাদাল তার আধিপত্য ধরে রেখে সেবাস্তিয়ান করদাকে ৬-১, ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে পা রেখেছেন পঞ্চম রাউন্ডে।
