সরিষাবাড়ীতে অনলাইন ক্লাস পরিচালনা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কলেজ, স্কুল ও মাদ্রাসার প্রধানদের সমন্বয়ে মতবিনিমিয় সভা হয়েছে। রবিবার উপজেলা শিক্ষা অফিসের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহাম্মেদ,সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, শিক্ষা সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। এ সময় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
