মাদারীপুর জেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মুনির চৌধুরী চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রিটার্নিং অফিসার ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মো. জিয়াউর রহমান কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন। মুনির চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। উল্লেখ্য, গত ২৪ জুলাই জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানের মৃত্যুতে পদটি শূন্য হয়।
