যত বেশি ইলিশ হবে অর্থনৈতিকভাবে তত লাভবান হব -----------------শিক্ষামন্ত্রী

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:০৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। যত বেশি উত্পাদন করা যাবে আমরা অর্থনৈতিকভাবে তত বেশি লাভবান হতে পারব। সরকারি ব্যবস্থাপনায় ইলিশের উত্পাদন বৃদ্ধিতে ব্যাপক গবেষণা হচ্ছে। আশা রাখি, আগামীতে আরো অনেক বেশি পরিমাণ ইলিশ উত্পাদনে আমরা সক্ষম হবো। চাঁদপুরে তিন দিনব্যাপী চতুরঙ্গ ইলিশ উত্সবের সমাপনী দিনে শনিবার মন্ত্রী এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দ্বাদশ ইলিশ উত্সবের সমাপ্তি ঘোষণা করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, একটি উত্সব দীর্ঘ ১১ বছর পেরিয়ে ১২ বছরে পদার্পণ করে যুগপূর্তি পালন করা সত্যিই দুরূহ ব্যাপার। আমি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করছি।