দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে রবিবার ভৈরবে মানববন্ধন করেছে ছাত্রসমাজ। সিলেট এমসি কলেজের ধর্ষকসহ সব ধর্ষকের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে। সর্বস্তরের ছাত্রছাত্রীর নামে ব্যানারে কয়েক শ শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে আয়োজিত মানববন্ধন থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। ধর্ষণের বিচারের জন্য অতিসত্বর আলাদা ট্রাইব্যুনাল গঠন, ১৮ বছরের নিচের কেউ ধর্ষণের শিকার হলে তার চিকিত্সাসহ পরবর্তী পড়াশোনার দায়ভার রাষ্ট্রকে গ্রহণসহ ছয় দফা দাবি তুলে ধরেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন আয়োজকদের প্রতিনিধি ইয়াসিন, অপি, ইস্তিয়াক, শুভ, জুনায়েদ, পিয়াস, ইবাদ প্রমুখ।
