তানোর হাসপাতাল কোয়ার্টারে চুরি

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:১০

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির অভিযোগে পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি টিভি মনিটর, একটি সাউন্ড বক্স, একটি স্মার্টফোন ও একটি বাটনফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষ্মা ও পুষ্টি বিভাগের সহকারী মাহাবুব আলমের কোয়ার্টারের জানালার গ্রিল কেটে একটি ল্যাপটপ, টিভি মনিটর, সাউন্ড বক্স, স্মার্টফোন ও বাটনফোন চুরি হয়। পরে তানোর থানায় তিনি অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ পৌর এলাকার বিভিন্ন জায়গা থেকে চুরিকৃত মালামালসহ চার জনকে গ্রেফতার করে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।