অনলাইন ক্লাস শুরু

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ভার্চুয়াল নবীনবরণ

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:১০

সরকারি নির্দেশনা অনুযায়ী ৪ অক্টোবর হতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস  শুরু কররেছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুুল এন্ড কলেজ। এ উপলক্ষে রবিবার একটি ভার্চুয়াল নবীন বরণ আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও নবাগত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

ভার্চুয়াল নবীন বরণের শুরুতে প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করাহয়। এরপর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় এবং নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে। কলেজ অধ্যক্ষ মেজর আসাদ স্বাগত ভাষণে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই প্রতিষ্ঠানে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতেবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষার্থী ভর্তি করাহয়। শিক্ষার্থী ভর্তির পর পরই শ্রেণিভিত্তিক হোয়াটঅ্যাপ গ্রুপ চালুর মাধ্যমে একটি প্লাটফর্ম তৈরি করা হয় এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন নির্দেশনা ও অনলাইন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সম্যক জ্ঞানলাভ করে। অধ্যক্ষ মেজর আসাদ আরও জানান, নতুনভর্তিকৃত একাদশ শ্রেণিসহসকল শ্রেণির অনলাইন শিক্ষাকার্যক্রম নিয়মিত ভাবে চলমান থাকবে।