ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল রবিবার ২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ৪১ লাখ ৭৮ হাজার ৭৯টি শেয়ার ১০০ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৮ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ৪ কোটি ১২ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সেন্ট্রাল ইনসিওরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭৮ লাখ ১৩ হাজার টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইনসিওরেন্সের।
এছাড়া ইয়াকিন পলিমারের ৬৯ লাখ ৮৭ হাজার টাকার, ওয়ালটনের ১ কোটি ২২ লাখ ৪৭ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬৩ লাখ ৯০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২০ লাখ ৪৬ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৩২ লাখ ৭৪ হাজার টাকার, সি পার্লের ১০ লাখ ৮ হাজার টাকার, রূপালী লাইফ ইনসিওরন্সের ৭৫ লাখ ৫ হাজার টাকার, রিপাবলিক ইনসিওরেন্সের ৪০ লাখ ১৩ হাজার টাকাসহ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে।
