বিভিন্ন ব্যাংকে ডিএমডি হলেন সাত জন

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

রাষ্ট্র মালিকাধীন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৭ মহাব্যবস্থাপকে (জিএম) পদোন্নতি দিয়েছে অর্থমন্ত্রণালয়। গতকাল রবিবার তাদেরকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। জনতা ব্যাংকের মো. মুরশেদুল কবীর, মো. আমিরুল হাসান এবং শেখ মো. জামিনুর রহমান, অগ্রণী ব্যাংকের মো. আবদুস সালাম মোল্যা এবং মাহমুদুল আমিন মাসুদ পদোন্নতি পেয়েছেন। এছাড়া রূপালী ব্যাংকের মোহাম্মদ জাহাঙ্গীর এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের মো. রিফাত হাসান পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত নিজ নিজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকার জন্য বলা হয়েছে।