দামুড়হুদায় ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:৩১

দামুড়হুদার গোবিন্দপুর গ্রামে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এদিন রাত সাড়ে ৮টার দিকে ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে।

গ্রামবাসীরা জানিয়েছে, গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ইয়ার আলী মোল্লা (৫৫) ও তার স্ত্রী মাজেদা খাতুনকে (৪৭) সবার অজান্তে কে বা কারা তাদের নিজ ঘরে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সারা দিন ঐ বাড়িতে কাউকে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। ঘর তালাবদ্ধ দেখে তারা পুলিশে খবর দেয়। দামুড়হুদা মডেল থানার ওসি মো. আব্দুল খালেক ঘটনাস্থলে এসে সাংবাদিকদের জানান, জবাই করে খুন করা লাশ উদ্ধার করা হয়েছে।  অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু রাসেল জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের লোকজন বা ছেলেমেয়েরা কোথায় থাকে তাও জানার চেষ্টা করছি। এত বড় একটা ঘটনা ঘটল, তার পেছনে নিশ্চয় রহস্য আছে।