করোনাকালীন সময়ে শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন 'শিশু আঙ্গিনা'

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২৩:০০

বিশ্ব শিশু অধিকার সপ্তাহ ও আসন্ন বিশ্ব হাত ধোয়া দিবসকে কেন্দ্র করে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে কালিগঞ্জে শিশু ও নারী উন্নয়ন কেন্দ্র 'শিশু আঙ্গিনা'।  গত শনিবার স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ও সামাজিক দূরত্ব বজায় রেখে  প্রতিভা মডেল একাডেমি এবং চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর ৬০ জন  ছাত্র ছাত্রী এবং ৮ জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে দিবসটি পালন করে সংগঠনটি।

দীর্ঘ ঘরবন্দি সময় পার করা শিশুদের নিয়ে দিবস দুইটি পালনের জন্য খোলা আকাশের নিচে মন কারা পরিবেশে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে সংগঠনটি। অনুষ্ঠানের সূচনা করেন জেন্ডার বিশেষজ্ঞ, শিশু অlঙ্গিনার সাধারণ সম্পাদক ও শিল্পের শেকড়ের সত্ত্বাধিকারী মাহমুদা রহমান খান। তিনি শিশুদের সাথে শিশু অধিকার নিয়ে ও নারী পুরুষের সমতা নিয়ে কথা বলেন ও তাদের কথা শোনেন।  মঞ্চে বোর্ডে শিশুরা এসে নিজেদের মনের কথা লিখে ও পাঠ করে। ভালো লেখা ও পাঠ করার জন্য পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন, কালিগঞ্জের জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সেলটেকের প্রতিষ্ঠাতা ও প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও শিশু অlঙ্গিনার চেয়ারম্যান ও শিল্পের শেকড়ের সত্ত্বাধিকারী শিল্পী তৈয়াবউজজামান তপু শিশু অlঙ্গিনার কার্যকলাপ ও এর উদ্দেশ্যের কথা শিশুদের কাছে তুলে ধরেন ও দিবস টি উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আগামীতে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পাশাপাশি উপস্থিত সকালের মাঝে মাস্ক বিতরণ করার হয় ও সঠিক ব্যবহারের পদ্ধতি দেখানো হয়l  পাশাপাশি অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের মহিলা ও পুরুষ মেম্বারগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএইপি