ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায় আগামী ২৭ অক্টোবর ঘোষণা করা হবে। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল রবিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম রায়ের জন্য এ দিন ধার্য করে দেন।
গত ২১ সেপ্টেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন হাওলাদার ও সাবিনা আক্তার দিপা যুক্তিতর্ক উপস্থাপন করেন। তারা মামলার পাঁচ আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেন। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। ঐ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য দিন ধার্য হয়।
