চেন্নাইয়ের বড় জয়

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০০:২৬

আইপিএলের সফলতম দল চেন্নাই সুপার কিংসের এ বছরের শুরুটা খুব ভালো হয়নি। অবশেষে গতকাল এসে নিজেদের ছন্দটা খুঁজে পেয়েছে তারা। কিংস ইলেভেন পাঞ্জাবকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে চেন্নাই।

আগে ব্যাট করা পাঞ্জাব ৪ উইকেটে ১৭৮ রান করে। তাদের ওপেনার ও অধিনায়ক লোকেশ রাহুল ৫২ বলে ৬৩ রান করেন। আর শার্দুল ঠাকুর ২ উইকেট নেন।

জবাব দিতে নেমে ঝড় চালান চেন্নাইয়ের দুই ওপেনার ফাফ ডু প্লেসি ও শেন ওয়াটসন। ডু প্লেসি ৮৭ রানে ও ওয়াটসন ৮৩ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

কিংস ইলেভেন পাঞ্জাব: ২০ ওভারে ১৭৮/৪ (রাহুল ৬৩, পুরান ৩৩, মানদিপ ২৭, আগারওয়াল ২৬; ঠাকুর ২/৩৯)।

চেন্নাই সুপার কিংস: ১৭.৪ ওভারে ১৮১/০ (ডু প্লেসি ৮৭*, ওয়াটসন ৮৩*)।

ফল: চেন্নাই সুপার কিংস ১০ উইকেটে জয়ী