গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থার আতাউর রহমান সভাপতি এবং দৈনিক জনকণ্ঠের এস এম নূরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার টঙ্গী প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮ সদস্য বিশিষ্ট কমিটির অনন্যা হলেন সহসভাপতি এম এ সালাম শান্ত, যুগ্ম সম্পাদক নূরুল আমিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক কামাল হোসেন বাবুল এবং প্রচার সম্পাদক শেখ মোঃ শহিদুলাহ। নির্বাচন পরিচালনাকারী নির্বাচন কমিশনার অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া কমিটির নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি শামসুন্নাহার ভূইয়া এমপি, অধ্যাপক এম এ বারী, আওয়ামী লীগ নেতা শহিদুলাহ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক আসাদুজ্জামান, টঙ্গী প্রেসক্লাব সভাপতি হায়দার সরকার ও সম্পাদক কালিমউলাহ ইকবাল প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
