জয়পুরহাটে শিশু ধর্ষক গ্রেফতার

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০৯:৩৬

জয়পুরহাট পৌর শহরের হাজীপাড়া এলাকায় ১২ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহরিয়ার খান ধর্ষিত শিশুটির নানীর উদ্ধৃতি দিয়ে জানান, রবিবার দুপুরের দিকে শিশু ধর্ষণের ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা হলে পুলিশ ফারুক হোসেনকে রাতে গ্রেফতার করে। ফারুক হোসেন  জয়পুরহাট পৌর এলাকার হাজীপাড়া মহল্লার যমুনা সিং এর ছেলে।

তিনি জানান, রবিবার দুপুরে  কন্যা  শিশুটিকে ফুসলিয়ে ফারুক তার  বাড়ীর পাশের আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে  শিশুটির আর্তচিৎকারে  স্থানীয়রা  এগিয়ে আসলে ফারুক হোসেন  পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে  জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির নানী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

ইত্তেফাক/এমআরএম