চলমান লড়াইয়ে আর্মেনিয়ার দখলে থাকা ২২টি এলাকা মুক্ত করেছে আজারবাইজান।
এই এলাকাগুলো কারাবাখের। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
আজারবাইজানের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২২টি অধিকৃত বসতি দখল মুক্ত করেছে আজারবাইজান। এই অঞ্চলগুলো পুনঃদাবি করে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী।
এদিকে আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানীয় শহর বেয়লাগান, বারদা এবং টার্টার শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বিতর্কিত নাগোরনো-কারাবাখ নিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে জাড়িয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। সূত্র: আন্দালুস এজেন্সি
ইত্তেফাক/জেডএইচ
