এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৮:৫৭

প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজ দেওয়া হলো বহুনির্বাচনি।

২১. বাংলা ‘কাট্’ ধাতুসংস্কৃত কোন ধাতু থেকে গঠিত?

ক. কৃত্      খ. কথ্      গ. কৃ      ঘ.গঠ্

২২. ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়, তাকে কী বলে?

ক. ধাতু                                                  খ. কৃত্-প্রত্যয়

গ. তদ্ধিত-প্রত্যয়                                       ঘ. বিভক্তি

২৩. ‘উক্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. বচ্+ক্তি                             খ. বচ্+উক্তি 

গ. বচ্+তি                              ঘ.উক্+তি

২৪. কোনটি ভিন্ন অর্থে ‘সহি’ উত্পন্ন শব্দ?

ক. জুত সই  খ.মানান সই  গ.টেকসই            ঘ.টিপসই

২৫. কোনটি ‘মানব’ শব্দের প্রকৃতি-প্রত্যয়?

ক. মনু+ষ্ণিক খ. মা+নব  গ. মানু+ব             ঘ. মনু+ষ্ণ

২৬. কোনটি উপমিত কর্মধারয়ের উদাহরণ?

ক. তুষারশুভ্র                                           খ. অরুণরাঙা

গ. মুখচন্দ্র                              ঘ. ক্রোধানল

২৭. ‘প্রবচন’ কোন সমাস?

ক. নিত্য সমাস                    খ. প্রাদি সমাস

গ. দ্বন্দ্বসমাস                                            ঘ. তত্পুরুষসমাস

২৮. ‘এক’ শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়?

ক. অনির্দিষ্টতা                    খ. নির্দিষ্টতা

গ. নিরর্থকতা                                           ঘ. সংখ্যাবাচকতা

 

২৯. খাঁটি বাংলা শব্দের বহুবচনে এবং চলিতরীতিতে কোন প্রত্যয়গুলো ব্যবহূত হয়?

ক. রা, এরা             খ. গুচ্ছ, দাম

গ. গণ, বৃন্দ             ঘ. পাল, যূথ

৩০. সংখ্যা গণনার মূল একক কোনটি?

ক. এক     খ. দুই     গ. তিন                      ঘ. চার

৩১. বৃষ্টি পড়ে টাপুরটুপুর। ‘টাপুরটুপুর’ কী অর্থে অব্যয় দ্বিরুক্তি?

ক. বিশেষণ বোঝাতে            খ. ধ্বনিব্যঞ্জনা

গ. অনুকার অর্থে                                       ঘ. ভাব বোঝাতে

৩২. আনী-প্রত্যয় যোগে কোন শব্দের অর্থ পার্থক্য ঘটেছে?

ক. শূদ্রাণী   খ. ইন্দ্রাণী   গ. হিমানী               ঘ. মাতুলানী

৩৩. কোনটি ভাববাচক বিশেষ্য?

ক. পাখি    খ. মাহফিল   গ. দুঃখ                  ঘ. শোনা

৩৪. ‘যত-তত’ কোন অব্যয়?

ক. নিত্য সম্বন্ধীয় খ.প্রত্যয়ান্ত

গ. অনন্বয়ী                                              ঘ. অনুসর্গ

৩৫. ‘আরকত খেলা খেলবে’-বাক্যে ‘খেলা’ কোন কর্ম?

ক.দ্বিকর্মক                                              খ.সমধাতুজ

গ.অকর্মক                                               ঘ.সকর্মক

৩৬. ‘চার আরতিনে সাত হয়’-কোন কালের উদাহরণ?

ক. নিত্যবৃত্ত অতীত                                   খ.পুরাঘটিত বর্তমান

গ.নিত্যবৃত্ত বর্তমান           ঘ.সাধারণ ভবিষ্যত্

২১. ক. কৃত্ ২২. খ.কৃত্-প্রত্যয় ২৩. ক.বচ্+ক্ত

২৪.ঘ.টিপসই ২৫.ঘ.মনু+ষ্ণ ২৬.গ.মুখচন্দ্র ২৭.খ.প্রাদি সমাস ২৮. ক.অনির্দিষ্টতা ২৯. ক. রা, এরা ৩০. ক.এক ৩১. খ.ধ্বনিব্যঞ্জনা ৩২. গ.হিমানী ৩৩. ঘ.শোনা ৩৪. ক.নিত্য সম্বন্বীয় ৩৫. খ.সমধাতুজ ৩৬. গ.নিত্যবৃত্ত বর্তমান