এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৯:০১

হিসাববিজ্ঞান 

প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন ও তার উত্তর দেওয়া হলো।

৩৭. হিসাববিজ্ঞানের উত্পত্তি ও ক্রমবিকাশের ‘প্রাক বিশ্লেষণ পর্বের’ সময়কাল কোনটি?

(ক) ১০০০-১৪৯৩        (খ) ১৪৯৪-১৮০০

(গ) ১৮০০-১৯৫০        (ঘ) ১৯৫০-২০০৮

৩৮. কোন যুগের গণনা থেকে হিসাব লিখনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়?

(ক) মুদ্রার যুগের                              (খ) বিশ্লেষণ পর্ব যুগের

(গ) বিনিময় যুগের                            (ঘ) প্রস্তর যুগের

৩৯. আদি যুগে কৃষকের প্রয়োজন হয় মাংসের। আবার শিকারির প্রয়োজন হয় শস্যের। ফলশ্রুতিতে শুরু হয়-

(ক) মুদ্রার প্রচলন                             (খ) কৃষিকাজ

(গ) দ্রব্যের বিনিময়                           (ঘ) হিসাব সংরক্ষণ

৪০. কোনটির ওপর ভিত্তি করে বর্তমান হিসাব ব্যবস্থা বিবর্তিত হয়েছে?

(ক) হিসাবরক্ষণের সত্তা নীতি            

(খ) পূর্ণ প্রকাশ নীতি

(গ) মালিকানা সত্তা বিবরণী

(ঘ) দুতরফা দাখিলা পদ্ধতি

৪১. “সকল প্রকার আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার বিজ্ঞানকে হিসাববিজ্ঞান বলা হয়।”-উক্তিটির প্রবক্তা কে?

(ক) আর.এন. কার্টার

(খ) মনীষী গর্ডন শিলিংলো

(গ) অধ্যাপক জে. বেটি

(ঘ) ফ্রান্সিস ডব্লিউ.প্রিক্সলি

৪২. বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে হিসাববিজ্ঞান সংশ্লিষ্ট সকল পক্ষকে তথ্য সরবরাহ করে থাকে। এ প্রেক্ষিতে হিসাববিজ্ঞানকে কী বলে আখ্যায়িত করা যায়?

(ক) বিজ্ঞানাগার     (খ) মূল্যের পরিমাপক

(গ) তথ্যভাণ্ডার      (ঘ) অর্থের সূচক

৪৩. হিসাববিজ্ঞান আধুনিক বিশ্বে কী নামে পরিচিত?

(ক) Accounting Information Szstem

(খ) Financial Accounting Szstem

(গ) Financial Information Szstem

(ঘ) American Information Szstem

৪৪. হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের কী বলা হয়?

(ক) ভাষা                (খ) কৌশল

(গ) নীতি                 (ঘ) ব্যবস্থাপনা

৪৫. ‘আর্থিক ফলাফল নির্ণয়’ হিসাববিজ্ঞানের কী?

(ক) হিসাববিজ্ঞানের উদ্দেশ্য              

(খ) হিসাববিজ্ঞানের আওতা

(গ) হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা      

(ঘ) হিসাববিজ্ঞানের বিষয়বস্তু

৪৬. কে সর্বপ্রথম হিসাবরক্ষণের সুনির্দিষ্ট নীতির প্রয়োজনীয়তা অনুভব করেন?

(ক) লুকা প্যাসিওলি                         (খ) এ ডব্লিউ জনসন

(গ) এলসি ত্রুপার                             (ঘ) আর এন কার্টার

৪৭. ‘Summa De Arithmetica, geometria, Proportioniet Proportionalita’ গ্রন্থের রচয়িতা কে?

(ক) এল সি ক্রুপার                                                    (খ) এ ডব্লিউ জনসন

(গ) লুকা প্যাসিওলি                                                   (ঘ) আর এন কার্টার

৪৮. মানব সভ্যতার শুরু থেকে ১৪৯৪ সাল পর্যন্ত সময়কে কী বলা হয়?

(ক) আদি যুগ(খ) লৌহ যুগ

(গ) নব্য যুগ(ঘ) অন্ধকার যুগ

 

৩৭.খ, ৩৮.ঘ, ৩৯.গ, ৪০.ঘ, ৪১.ঘ, ৪২.গ, ৪৩.ক, ৪৪.ক, ৪৫ ক, ৪৬.ক, ৪৭ গ, ৪৮ ক