লন্ডনের শর্টফিল্ম ফেস্টিভ্যালের জন্য শোয়বের ‘দ্য অ্যাশ’

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৯:০৯

নির্মিত হলো সাইকোপ্যাথিক গল্প নিয়ে শর্টফিল্ম ‘দ্য অ্যাশ’। এটি নির্মাণ করেছেন পরিচালক শোয়েব আহমেদ। শর্টফিল্মটি প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটা বহুদিন বাস করছিল মগজে। সব মিলিয়ে বানানো হয়ে উঠছিল না। এরমধ্যে লন্ডনের মাইরোড শর্টফিল্ম ফেস্টিভ্যালের সংবাদ দেখে বহুমুখী ব্যস্ততার পাশ কাটিয়ে বানিয়ে ফেললাম। ফেস্টিভ্যালে জমা দেওয়া হয়েছে।

ফিল্মটি এই আসরে ভালো করলে দেশের মুখ উজ্জ্বল হবে আশা করি।’ ছাঁই বিক্রেতা দুই বোন। পেটের তাগিদে ঢাকার অলিগলি ঘুরে ছাঁই বিক্রি করেন। সেদিন সকালটা শুরু হয়েছিল প্রতিদিনের মতোই। দুই বোন ছাঁইয়ের পুটলি নিয়ে অলিগলি চিত্কার করে বেড়াচ্ছিলেন। কিন্তু দুই বোনের জীবনে হঠাত্ এমনকিছু ঘটে, যাতে দিনের শেষটা প্রতিদিনের মতো হয় না। এসব জানা যাবে ৩ মিনিটের এই শর্টফিল্মে।