ছোটপর্দার অভিনেতা সৈয়দ জামান শাওন ও অভিনেত্রী সারিকা সাবা সম্প্রতি জুটি বেঁধে ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ শিরোনামের একটি একক নাটকে অভিনয় করেছেন। রাসেল আজমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহরিয়ার রহমান। প্রযোজনা করেছেন মোহাম্মদ মাহবুব খান।
শাওন-সারিকা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), হারুন অর রশিদ, আসমা শিউলী, আল আমিন সবুজ, ইমরান হাসু, ইরান তালুকদার, আকাশ আমীর খান ও লাভলী লিপি।
নাটকটি প্রসঙ্গে শাওন বলেন, ‘নাটকের গল্পটি সমসাময়িক। পারিবারিক, বন্ধুদের বেড়ে ওঠার গল্প দর্শকরা দেখতে পাবেন নাটকটিতে।’
