সফটওয়্যার ছাড়াই করা যাবে পিডিএফ

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৯:২০

কম্পিউটার থেকে কোনো ডকুমেন্ট প্রিন্ট বা অন্যদের কাছে পাঠানোর চমত্কার ফরম্যাট পিডিএফ। ছবি বা ডক ফাইলের তুলনায় পিডিএফে প্রিন্ট করার ঝামেলা কম। ফন্ট ভাঙ্গার ঝামেলা এড়াতে অনেক সময় আমাদের যে কোনো ডকুমেন্টকে পিডিএফ করার প্রয়োজন হয়। তখন থার্ডপার্টি বিভিন্ন সফটওয়্যার ডাউনলোডের প্রয়োজন হয় পিডিএফ ফরম্যাট তৈরি করতে।

ব্যবহারকারীদের কথা চিন্তা করে উইন্ডোজ ১০ অপরেটিং সিস্টেমে ডক, ছবির মতো ফাইলগুলো পিডিএফ ফরম্যাটে প্রিন্ট করার ফিচার রয়েছে। এ জন্য আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না।

উইন্ডোজ ১০-এ ডিফল্টভাবে কাজটি করা যায়। যেভাবে কাজটি করতে হবে এ টিউটোরিয়ালে তা তুলে ধরা হলো।

যে ফাইলটি পিডিএফে কনভার্ট করতে চান সেটির ওপর মাউস রেখে ডান ক্লিক করে সেখান থেকে ‘print’ অপশনে ক্লিক করতে হবে।

তাহলে যে পেইজ চালু হবে তার উপরে ‘printer’ অপশনটি ক্রল করলেই ‘microsoft print to pdf’ অপশনটি দেখা যাবে। এখন সেটি নির্বাচন করতে হবে।

এটি নির্বাচন করে ‘print’ বাটনে ক্লিক করতে হবে। তারপর পিডিএফ ফাইলে সেখানে সংরক্ষণ করতে হবে তা দেখিয়ে দিতে হবে। তাহলে যে ফোল্ডারে ফাইলটি সংরক্ষিত করা হলো সেখানে পিডিএফ ফাইলটি পাওয়া যাবে। এটি এখন প্রিন্ট কিংবা মেইল করতে পারবেন সহজেই।