ক্যাপসন নিউজ

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৯:২১

চীনভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো থিংকপ্যাড সিরিজের নতুন একটি ডিভাইসের ঘোষণা দিয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। ‘থিংকপ্যাড এক্স১ ফোল্ড’ নামের এ ডিভাইসকে বিশ্বের প্রথম ফোল্ডেবল পিসি দাবি করা হচ্ছে। গ্যালাক্সি ফোল্ডের ডিজাইনের আদলে তৈরি হলেও থিংকপ্যাড এক্স১ ফোল্ডে রয়েছে ১৩ ইঞ্চির অর্গানিক লাইট-এমিটিং ডায়োড ডিসপ্লে। ২ হাজার ৪৯৯ ডলার মূল্যের ডিভাইসটির প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু হয়েছে। বিবৃতিতে লেনোভো জানায়, ফোল্ড খোলা অবস্থায় থিংকপ্যাড এক্স১ ফোল্ড বড় ডিসপ্লের ট্যাবলেট ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাত্ ফোল্ড খোলা অবস্থায় ডিভাইসটি ১৩ ইঞ্চি নোটবুক হিসেবে ব্যবহার করা যাবে। এতে ডিটাচঅ্যাবল কি-বোর্ড ব্যবহারের সুবিধা রয়েছে।  সূত্র :দ্য ভার্জ