মধুখালীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২০:০৩

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের দ্বিতীয় শেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে একই গ্রামের মান্নাফ শেখের ছেলে রিপন শেখ (২৫) এর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) দুপুরে মধুখালী থানায় মামলা করেছেন ওই শিশুটির পিতা। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার সময় ওই শিশু কন্যা বাড়ির পাশে চায়ের দোকানে যাওয়ার পথে অভিযুক্ত রিপন শিশুটির হাত ধরে সামছুল মোল্যার বাঁশ বাগানের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত রিপন পালিয়ে যায়। সংবাদ পেয়ে শিশুটির পিতা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুন: রাণীশংকৈলে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

এ ব্যাপারে মধুখালী থানার পরিদর্শক (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘থানায় মামলা হয়েছে, অভিযুক্ত বখাটে যুবককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

ইত্তেফাক/এএএম