আরো একবার পয়েন্ট খোয়ানোর শঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছিল বায়ার্ন মিউনিখ শিবিরে। তবে রবার্ট লেভান্ডোভস্কির চার গোলের কীর্তিতে হার্থা বার্লিনকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। বায়ার্নের হয়ে এ নিয়ে তৃতীয় বারের মতো চার গোল করলেন তিনি। এদিন ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শততম গোলের কীর্তিও গড়েন পোলিশ স্ট্রাইকার।
