রামগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ আটক ১

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২১:৩৭

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিল্লাহ হোসেন (৩৮) নামের এক জনকে সোমবার আটক করেছে পুলিশ।

বিল্লাল উপজেলার চন্ডীপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর বৈরাগী বাড়ির মৃত মুসলিম মিয়ার ছেলে। শিশুটি একই বাড়ির ফিরোজ আলমের মেয়ে। 

শিশুটির দাদী আমেনা বেগম জানান, রবিবার (অক্টোবর) সকালে বিল্লালের স্ত্রী-সন্তানেরা ঘরে না থাকার সুযোগে আমার নাতনিকে তার ঘরে ডেকে নিয়ে তার শরীরের বস্ত্র খুলে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির  চিৎকার শুনে তার মা এগিয়ে আসলে বিল্লাল তাকে দ্রুত ছেড়ে দেয়। পরে শিশুটি সব বলে এবং ১৫/২০ দিন পূর্বেও বিল্লাল একই ঘটনা ঘটিয়েছে বলে জানান।

বিষয়টি স্থানীয় মেম্বারকে জানালে মেম্বারের পরামর্শ অনুযায়ী থানায় মামলা করা হয়। পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুপুরে থানা এলাকা থেকে বিল্লালকে গ্রেফতার করে। 

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শিশুর পিতা ফিরোজ আলমের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত বিল্লালকে আটক করা হয়েছে। শিশুটির জবানবন্দী রেকর্ড করার জন্য বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমআর