আবশ্যক: গুমানতলী ফাজিল মাদ্রাসা, পোঃ গুমানতলী, উপজেলা: শ্যামনগর, জেলা: সাতক্ষীরার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার মাদ্রাসা অধিভুক্ত সংক্রান্ত অর্ডিন্যান্স, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এবং সরকারি বিধি মোতাবেক নব সৃষ্টপদে একজন গ্রন্থাগারিক আবশ্যক। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড/ইসলামি বিশ্ববিদ্যালয়ের/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাসমূহ হতে কামিল ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। অফেরতযোগ্য ১০০০/- টাকা নগদ অর্থ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২০/১০/২০২০ইং তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই। —অধ্যক্ষ। সিকে-১৩০৭
