করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনিশ্চয়তার মুখে পুরো শিক্ষাব্যবস্থা। কমলমতি শিক্ষার্থীরা ভুগছে মানসিক সমস্যায়—ফলে বাড়ছে তাদের স্বাস্থ্যঝুঁকিও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়সমূহ— উদ্বিগ্ন ও দুশ্চিন্তিত করতে পারে এমন খবর দেখা, পড়া ও শোনা থেকে বিরত থাকতে হবে; সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ওয়াটসঅ্যাপ, টুইটার, স্কাইপ) থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ সৃষ্টিকারী হ্যাশট্যাগ বা কী ওয়ার্ড মিউট করে রাখতে হবে যেন সেগুলো আর না আসে। তাহলেই একজন মানসিক স্বাস্থ্যবান শিক্ষার্থী হয়ে ওঠা সম্ভব।
আশরাফ আহমেদ
শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ
