সড়কপথে যানবাহনের চাপ, যানজটসহ নানান সমস্যার কারণে যাত্রীরা রেলপথকে বেশি নিরাপদ মনে করেন। কিন্তু ঢাকা-নোয়াখালীর মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল রুটে একটিমাত্র ট্রেন বরাদ্দ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে। একমাত্র ট্রেন উপকূল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন হিসেবে পরিচিত হলেও এর সেবার মান নিয়ে যাত্রীদের অভিযোগ পাহাড়সম। ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত ১১/১২টি স্টেশনে যাত্রাবিরতি, পথে ট্রেনের গতি কমিয়ে যাত্রী ওঠানো-নামানো, শিডিউল বিপর্যয় অনেকটা সাধারণ রুটিনে পরিণত হয়েছে। এছাড়াও ট্রেনের প্রতিটি বগিতে নোংরা পরিবেশে যাত্রার সময় পার করতে হয় যাত্রীদের। পরিশেষে, নোয়াখালী রুটের যাত্রীদের দীর্ঘদিনের সমস্যাগুলো লাঘবে সংশ্লিষ্ট কৃর্তপক্ষ শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করি।
তানভীর আহমেদ রাসেল
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
