গাজীপুরে বিশ্ব বসতি দিবস পালিত

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২১:৫৭

 ‘সবার জন্য আবাসন, ভবিষ্যতের উন্নত নগর’—এ প্রতিপাদ্য নিয়ে সোমবার গাজীপুরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার চাকমা, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে বসতি দিবস উপলক্ষ্যে একটি ডকুমেন্টরি ফিল্ম প্রদর্শন করা হয়।