সারা দেশে ১০ অক্টোবর মানববন্ধন কর্মসূচি ঘোষণা

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২১:৫৯

৯ দফা বাস্তবায়নের দাবিতে ১০ অক্টোবর সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। রবিবার  ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ও ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খানের সভাপতিত্বে সমন্বয় পরিষদের জরুরি সভা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১২ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘট সফল করতে দুইটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে আজ সারাদেশে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি পেশ এবং ১০ অক্টোবর সারাদেশে সকাল ১১টায় মানববন্ধন পালন। সভায় বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তালুকদার মো. মনির, আহম্মদ আলী, আবুল কাশেম, আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি