চট্টগ্রামে খাল থেকে মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:০১

বোয়ালখালী উপজেলার ছন্দারিয়া খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় জানা যায়নি। বোয়ালখালী থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, খালের পাড়ে একটি মরদেহ দেখতে পেয়ে লোকজন  থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।