চট্টগ্রাম বন্দরের প্রাক্তন চেয়ারম্যান জহিরুদ্দিনের ইন্তেকাল

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:০১

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) প্রাক্তন চেয়ারম্যান ক্যাপ্টেন জহিরুদ্দিন মাহমুদ গতকাল সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা নগরীর গরিবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে মরহুমের নামাজ শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম চেম্বার পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহসভাপতি ওমর হাজ্জাজ ও সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন।