শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩০৫তম সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের কয়েক জন পরিচালক উক্ত সভায় ডিজিটাল প্ল্যাটফরমে (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) অংশগ্রহণ করেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া ও মো. আব্দুল বারেক, পরিচালক আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, মো. গোলাম কুদ্দুছ, মশিউর রহমান চমক, জেবুন নাহার ও ফকির মাশরিকুজ্জামান, ইন্ডিপেনডেন্ট পরিচালক কে এ এম মাজেদুর রহমান ও নাসিরউদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. শাহ্জাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ. আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশারসহ অন্যরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
