বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:১০

 ‘শিশুর সঙ্গে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে’—এই স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজে শিশু দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের যৌথ আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ মজুমদার, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সাবেক জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, ইউনিসেফ বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক আহম্মেদ প্রমুখ। পরে অতিথিদের অংশগ্রহণে এক আলোচনাসভার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।