সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে তাড়াশের আঞ্চলিক ও গ্রামীণ সড়কগুলো। সরেজমিনে তাড়াশ-খুঁটিগাছা আঞ্চলিক সড়কে দেখা গেছে পাকা কার্পেট ভেঙে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বাদশা মিঞাসহ একাধিক চালক জানান, তাড়াশের বেশির ভাগ আঞ্চলিক সড়ক খানাখন্দে বিধ্বস্ত। সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক জানান, খালকুলা আঞ্চলিক সড়ক মেরামত কাজের টেন্ডার প্রক্রিয়া আগামী মাসেই সম্পন্ন হয়ে যাবে। এলজিইডির তাড়াশ উপজেলা প্রকৌশলী বাবুল মিয়া জানান, কাটাগাড়ি সড়কের টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে। বারুহাস ও দীঘি সগুনা সড়ক নির্মাণ কাজের টেন্ডারও চলতি মাসে সম্পন্ন হয়ে যাবে।
