শেবাচিম হাসপাতাল থেকে সাত দালাল আটক

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:১২

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) অভিযান চালিয়ে রোগী ধরার দালাল চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। সোমবার বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা ও বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) শাখার সহকারী কমিশনার নরেশ চন্দ্র কর্মকারের নেতৃত্বে ডিবি পুলিশ। অভিযানে নাদিম, সনিয়া, তানজিলা, আসমা, মনিরুল ইসলাম, জহিরুল হক খান ও বাবুল খানকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, আটককৃতরা শের-ই-বাংলা মেডিক্যালে ডাক্তার দেখাতে আসা রোগীদের ভুল বুঝিয়ে মানহীন বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে চিকিত্সা ও পরীক্ষা-নিরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেয়। সাত জন  রোগীর দালালকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাদের পাঁচ জনকে এক মাস করে এবং দুই জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।