মনপুরায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:১৩

মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শামসুদ্দিনচর-সংলগ্ন মেঘনায় ইলিশ মাছ ধরার সময় ট্রলারে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ জেলেরা হলেন, রাধেশ্যাম ও সমীর দাস। তারা উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা।

ট্রলারের মাঝি শ্রীরাম জানান, শামসুদ্দিনচর-সংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের জন্য জাল পাতা হয়। পরে সকালের রান্না গ্যাসের চুলায় ওঠাতে গেলে হঠাত্ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে রাধেশ্যাম ও সমীর দাস শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক শিপন চন্দ্র পাল জানান, দুই জেলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।