জয়পুরহাট পৌর শহরের হাজীপাড়া এলাকায় ১২ বছরের শিশুকন্যাকে ধর্ষণের মামলায় ফারুক হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান শিশুটির নানির উদ্ধৃতি দিয়ে জানান, রবিবার দুপুরে শিশু ধর্ষণের ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা হলে পুলিশ ফারুক হোসেনকে রাতে গ্রেফতার করে। ফারুক জয়পুরহাট পৌর এলাকার হাজীপাড়া মহল্লার যমুনা সিংয়ের ছেলে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির নানি বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন।
