উপজেলার মরিচা ইউপির কোলদিয়াড়সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে সোমবার দুপুরে মিরাজুল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
