বাগেরহাট জেলার তিনটি পৌরসভাসহ নয়টি উপজেলায় ৬২০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোত্সব অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে যাতে সনাতন ধর্মাবলম্বীরা আসন্ন শারদীয় দুর্গোত্সব পালন করে, সে উপলক্ষ্যে সোমবার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অমিত রায়সহ জেলা পূজা উদ্যাপন কমিটির নেতারা। প্রস্তুতিসভা থেকে বলা হয়, মাস্ক পরিধান ছাড়া কেউ মণ্ডপ এলাকায় প্রবেশ করতে পারবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
