ছাতকে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২৬টি বিষধর সাপ ধরেছে স্থানীয় এক সাপুড়ে। সোমবার ভোরে শহরের মণ্ডলীভোগ শাহজালাল আবাসিক এলাকার মৃত আরজ মিয়া চৌধুরীর বাড়ি থেকে এসব সাপ ধরা পড়ে। স্থানীয় ওঝা বুরহান উদ্দিন জালালী জানান, ধরা পড়া সাপগুলোর মধ্যে রয়েছে দুটি বিশাল আকৃতির কিং কোবরা, সাতটি ভিমরাজ, ছয়টি আলদ, পাঁচটি দুধরাজ, চারটি দাঁড়াইশ ও দুটি গেছো আলদ জাতীয় সাপ। বন্যার পানিতে সব সাপ এখানে এসে আশ্রয় নিয়েছিল। সাপ ধরার বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী।
