বাংলাদেশের মোট জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ লাখে এ পর্যন্ত শনাক্ত ২১৭৩ দশমিক ৩৩ জন। সুস্থ হয়েছেন প্রতি ১০ লাখে এ পর্যন্ত ১৬৬২ দশমিক ৭৮ জন এবং প্রতি ১০ লাখে মারা গেছেন এ পর্যন্ত ৩১ দশমিক ৫৬ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাস শনাক্তের ২১২তম দিন পর্যন্ত ২০ লাখ ১ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৭০ হাজার ১৩২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭৬৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৪২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
