কালাই উপজেলার মোলামগাড়িহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম (৫৫) নামে এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধায় দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু আমিরুল ইসলাম কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের মোজাহার আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কালাই উপজেলার মোলামগাড়িহাটে আমিন উদ্দিন সর্দারের একটি বহুতল ভবনের উপরতলার দেয়ালে রং এর কাজ করছিলেন আমিরুল। সেই দেয়ালের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ তার ছিল। এসময় অসাবধানতাবশত সেই বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেই মরদেহটি তারের সাথে ঝুলে থাকায় পরে কালাই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার করে।
কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
