রাউজান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মো. আশরাফুজ্জামান (৪০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত আসামি রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের দলিলাবাদ এলাকার হাজী কালা মিয়ার বাড়ির মো. এজাহার মিয়ার পুত্র।
থানা সূত্রে জানা যায়, তিনি একটি সিআর মামলা (১৩৪/১৯- চাঁদগাও)'র ১ (এক) বছর সাজাপ্রাপ্ত এবং ৪ (চার) সিআর মামলা (১০৪৭/১৯, ৮৩১/১৯, ৬৮৪/১৯ ও ৮৩২/১৯)'র পরোয়ানাসহ সর্বমোট পাঁচটি মামলার আসামি।
রাউজান থানার উপপরিদর্শক মো. ইব্রাহীম খলিল জানান, গত ৫ অক্টোবর সন্ধ্যায় রাউজান থানার উপ-পুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালনাকালে মো. আশরাফুজ্জামান মাসুদ নামে একবছরের সাজা প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে। ৬ অক্টোবর (মঙ্গলবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/এএম
