মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ১৯ জনকে আটক করেছে বিজিবি। সোমবার বিকালে তাদের আটক করা হয়েছে।
বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল কামরুল আহসান জানান, বাঘাডাঙ্গা বিওপির এলাকাধিন কাঞ্চনপুর হতে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৪জন শিশুকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর বিজিবির টহল দল তাদের আটক করে। আর মাটিলা সীমান্ত থেকে ৩ জন নারীকে আটক করা হয়। আটককৃতদের বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
