মধুখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:২৪

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আরও পড়ুন: করোনা সচেতনতায় ওয়ালটনের ব্যতিক্রম র‌্যালি

আটক ওই মাদক ব্যবসায়ীর নাম আছাদ মোল্যা (৩৮)। সে উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি গ্রামের মৃত সামসুল হক মোল্যার ছেলে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধুখালী থানায় একটি মামলা হয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী আছাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। 

ইত্তেফাক/এএএম