হঠাত্ চমক

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:৪৮

এই সময়ের ছড়া

সফিকুন নবী

 

ক্ষমতা ভীষণ সেই গোমরে

ভাব নিয়ে থাকে করোনা

বড়াই নিয়ে যত বাহাদুরি

দেখায় যতোটা তত না

 

পুরান ঢাকার মাতবরে কয়

করোনারে ক্যান এ্যাতো ডর-ভয়

এ্যাতো ক্যান টানাটানি

মাথায় ঢালো লোটা ভর্তি

কালা সাবুনের পানি

তারপরও যদি গোস্বা রাখে পুইষ্যা

গোবরাতলার ঘুটার আগুন

দ্যাও মুখে তার ঠুইস্যা

 

হঠাত্ চমক—ভ্যাকসিন রেডি

দেখবে তা সারা বিশ্ব

করোনা পালার শেষ পর্বের

এই বুঝি শেষ দৃশ্য!

 

 

অলংকরণ :অবিনাশ আচার্য